বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে—তাদের বেতন বাড়ানো হচ্ছে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন। ইতোমধ্যে বেতন বৃদ্ধির প্রস্তাবের সারসংক্ষেপ পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায়।

মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন জানান, জুলাই ২০২৫-এর প্রথম লটে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রস্তাবিত বেতন ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২৯ কোটি টাকা। জুন ২০২৫-এর তুলনায় যা প্রায় ১৪৫ কোটি টাকা বেশি।

মাউশি সূত্র জানায়, সবচেয়ে নিচের গ্রেডে থাকা কর্মচারীরা—যেমন আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০০ টাকা পর্যন্ত বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন বাড়বে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। সহকারী শিক্ষক, যারা বর্তমানে ১২,৫০০ টাকা পাচ্ছেন, তাদের বেতন ১,২০০ থেকে ১,৫০০ টাকা বাড়ানো হচ্ছে।

সিনিয়র সহকারী শিক্ষকদের বেতন ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। কিছু ক্ষেত্রে তা ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই বেতন বাড়ানোর প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *