চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (সিইআইজেড) একটি দৃশ্যআনোয়ারায় ৮০০ একর জমির ওপর জিটুজি ভিত্তিতে গড়ে উঠতে যাচ্ছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) : ছবি প্রতীকী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৮০০ একর জমির ওপর চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল (সিইআইজেড) প্রতিষ্ঠার উদ্যোগে উন্নয়ন চুক্তি জমি ইজারা চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারটুসরকার (জিটুজি) ভিত্তিতে চীনা বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নেবাংলাদেশ সিইআইজেড কোং লিমিটেডনামে একটি স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) গঠন করা হয়েছে। কোম্পানিটির ৩০ শতাংশ মালিকানা থাকবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এবং ৭০ শতাংশ মালিকানা থাকবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) কাছে।

প্রস্তাব অনুযায়ী, বেজার অংশ হিসেবে প্রকল্প এলাকায় অধিগ্রহণ করা জমির ৫০ বছরের লিজমূল্য মূলধন হিসেবে গণ্য হবে। অন্যদিকে সিআরবিসি তাদের অংশের বিপরীতে নগদ মূলধন বিনিয়োগ করবে। অর্থ শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ সেবা, প্রশাসনিক ব্যয় অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় চুক্তিগুলো সম্পাদনের ক্ষেত্রে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রকল্পটি এখনো নীতিগত পর্যায়ে রয়েছে। বিনিয়োগের পরিমাণ, শিল্পের ধরন, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কাঠামোর মতো বিষয়গুলো পরবর্তী ধাপে চূড়ান্ত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য, বাংলাদেশ চীনের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ধারাবাহিকতায় উদ্যোগ নেওয়া হয়েছে। একই শিল্পাঞ্চলে চীনা প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকে সহজ করবে।

তবে শিল্পাঞ্চলে কোন ধরনের শিল্প স্থাপিত হবে, মোট বিনিয়োগ কত হবে এবং প্রকল্পের কাজ কবে শুরু হবেএসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *