ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পল্লীতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে অজ্ঞাতনামা ব্যক্তি ও দল হিন্দু পাড়ায় ভাঙচুর ও লুটপাট চালায় এবং পুলিশ সদস্যদের ওপরও হামলা করে।

এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) গংগাচড়া মডেল থানায় অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ এবং ৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার ভিত্তিতে যৌথ অভিযানে পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, ঘটনার তদন্ত ও অভিযানে অগ্রগতি হচ্ছে এবং গ্রেপ্তারের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *