ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ সোমবার ভোররাতে ইসরায়েলের একাধিক স্থাপনায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান পাল্টা হামলার ধারাবাহিকতায় এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মহাকাশ শাখা উন্নততর ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করেছে এই অভিযানে। এতে অংশ নেয় ইরানের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’, যা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

হামলাটি সংঘটিত হয় সোমবার গভীর রাতে, যখন একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তেল আবিব, হাইফা এবং ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলোতে। পাশাপাশি আঘাত হানা হয় বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারে, যা বিগত চার দিনের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানানো হয়, এতে দিক পরিবর্তনযোগ্য নজল রয়েছে, যা মিসাইলটিকে মাঝ আকাশেই দিক পাল্টাতে সক্ষম করে তোলে। এটি বায়ুমণ্ডলের নিচে ও বাইরে ম্যাক ১৩ থেকে ১৫ গতিতে চলতে পারে, অর্থাৎ ঘণ্টায় প্রায় ১৬,০০০ থেকে ১৮,০০০ কিলোমিটার।

এই অভিযানে ইরানের পক্ষ থেকে উন্নত প্রযুক্তির প্রদর্শন ও কৌশলগত বার্তা পাঠানো হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা, যা মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *