ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার রাতে ইয়েমেন থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্রের পরই দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর পরপরই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করতে কাজ চলছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। স্থানীয় বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *