যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। শুনানি শেষে রায়ে আদালত বলেন, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতনসহ ছয়টি অভিযোগ আনা হয়, যার মধ্যে পাঁচটি প্রমাণিত হয় বলে রায়ে উল্লেখ ছিল।

তবে আপিল বিভাগ সব অভিযোগ খতিয়ে দেখে তা প্রত্যাখ্যান করে তাকে খালাস দেন। আদালতের এই রায়কে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *