চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে তিনি জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, জাপানের স্থানীয় সময় বুধবার (২৮ মে) দুপুর ২টা ৩০ মিনিটে ড. ইউনূসের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাপান সফরে ড. ইউনূস ৩০তম নিক্কেই ফোরামে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতা বিষয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এ সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *