গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা ও পনিশূন্যতার মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া পানীয় কার্যকর ভূমিকা রাখতে পারে। নিচে এমন কয়েকটি পানীয় তুলে ধরা হলো:

১. পুদিনা চা

পুদিনায় থাকা মেন্থল হজমের অস্বস্তি কমিয়ে পেট ফাঁপা ও গ্যাস কমাতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল পেশিগুলোকে শিথিল করে। খাবারের পরে এক কাপ গরম পুদিনা চা পান করলে হজম সহজ হয় ও পেটের অস্বস্তি কমে।

২. মৌরি চা

মৌরি বীজে রয়েছে অ্যানিথোল নামক উপাদান, যা অন্ত্রের পেশি শিথিল করতে সহায়ক এবং আটকে থাকা গ্যাস দূর করে। মৌরি চায়ে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। খাবারের পর এক কাপ মৌরি চা পেটে হালকা অনুভব করতে সহায়ক।

৩. আনারসের রস

আনারসে থাকা ব্রোমেলেন এনজাইম প্রোটিন ভাঙতে সহায়তা করে এবং পাকস্থলীর প্রদাহ কমায়। ভারী খাবার খাওয়ার পরে বা ফোলাভাব অনুভব করলে চিনি ছাড়া আনারসের রস উপকারী হতে পারে।

৪. আপেল সিডার ভিনেগার

এক গ্লাস পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খাবারের আগে পান করলে হজমে সহায়তা করে এবং ফোলাভাব কমায়। এটি পাকস্থলীর অ্যাসিড ভারসাম্য রক্ষা করে হজম শক্তি বাড়ায়।

সতর্কতা:

  • এসব পানীয় গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।
  • তেল-মসলা জাতীয় ভারী খাবার এড়িয়ে চলুন।
  • দীর্ঘমেয়াদি হজম সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

গরমে স্বস্তিতে থাকতে এবং হজম সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে এসব পানীয় অন্তর্ভুক্ত করা যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *