বাংলাদেশের কারা অধিদপ্তর কারাগার সংক্রান্ত যেকোনো তথ্য ও যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করেছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন চালু হওয়া হটলাইন নম্বরটি হলো ১৬১৯১।

খুদে বার্তায় বলা হয়, এখন থেকে এই নম্বরে যোগাযোগ করে বন্দীর সাক্ষাৎ, অবস্থান ও শাস্তি সম্পর্কিত তথ্য জানা যাবে। পাশাপাশি কারা বিভাগের যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হবে, এবং তাৎক্ষণিক সাড়া পাওয়া যাবে।

বর্তমানে দেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারসহ মোট ৬৮টি কারাগারের কার্যক্রম পরিচালিত হয় কারা অধিদপ্তরের তত্ত্বাবধানে।

কারা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ বিচার ব্যবস্থার (ক্রিমিনাল জাস্টিস সিস্টেম) একটি গুরুত্বপূর্ণ অংশ। কারা সদর দপ্তর থেকে দেশের সব কারাগার পরিচালনা করা হয়। প্রতিটি কারাগারে জেল সুপার বা সিনিয়র জেল সুপার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এই হটলাইন চালুর মাধ্যমে কারাগার ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নাগরিকসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *