ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের এসব ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তেহরানের নির্দিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্প্রতি দেওয়া হুমকির পরপরই ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করছে।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে স্থানীয় পর্যায়ে সামরিক সর্তকতা এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *