এ বছর শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছর পরীক্ষার্থী সংখ্যা গত বছরের তুলনায় ৮১ হাজারেরও বেশি কমেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

উচ্চমাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন সম্পন্ন করলেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৭৩ হাজার কম।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৬ হাজারের কিছু বেশি শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় দুই হাজার কম।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় সাত হাজারের মতো কমেছে।

দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *