ছবি: সংগৃহীত

ইরানে অবস্থানরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের দ্বিতীয় দলটি দেশে ফিরেছে। মঙ্গলবার, ৮ জুলাই, এই দলের ৩২ জন বাংলাদেশি তেহরান থেকে রওনা দিয়ে সড়কপথে মাশহাদ যান এবং সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে।

এর আগে ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দূতাবাস জানায়, তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে বৈধ ও অবৈধ উভয়ভাবেই অনেকে আছেন। এদের মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থী, দূতাবাসের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৪০ জন এবং চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া কয়েকশ রোগীর নিরাপত্তা ঝুঁকি তুলনামূলকভাবে বেশি বিবেচিত হয়।

বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *