গোপালগঞ্জ জেলায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) স্থগিত করা হয়েছে।

এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোপালগঞ্জ জেলার স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, একই কারণে বৃহস্পতিবারের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *