ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, ‘অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব ইউনিটের কার্যক্রম স্থগিত করা হলো।’

তিনি অভিযোগ করেন, ‘সংগঠনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। আমরা সংগঠনের আত্মপ্রকাশের দিনই সতর্ক করেছিলাম, এই ধরনের কিছু বরদাশত করা হবে না।’

রিফাত রশিদ আরও বলেন, ‘যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাই।’

সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে তিনি বলেন, ‘পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করব।’

উল্লেখ্য, সম্প্রতি সংগঠনের কয়েকজন নেতা সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এবং রিমান্ডে যাওয়ার পর এই সিদ্ধান্ত এলো। কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যেই অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *