ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা বাংলাদেশের সিলেট থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

বিশেষজ্ঞ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এবং ৪৭ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা ছিল বেশি, এবং বিস্তৃত এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।

ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন, অনেক এলাকায় লোকজন ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

এর আগে সোমবার (২৭ মে) দিবাগত রাত ৩টা ২ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন হাখা অঞ্চলে, সিলেট থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে।

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা ভূমিকম্প-প্রবণ অঞ্চলে সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *