বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যেই দেশের বাজারে এই সেবার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর গুগল পে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।”

তিনি আরও জানান, এই সেবা চালুর ফলে দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে এবং ব্যবহারকারীদের আর আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করতে হবে না।

প্রযুক্তিনির্ভর আধুনিক লেনদেন ব্যবস্থায় বাংলাদেশের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *